Saturday, March 10, 2012

অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের কারণে প্রচুর ইভেন্ট ফাইল তৈরি হয়। এই ফাইল জমে থাকার কারণে কম্পিউটারের গতি কমে যায়। এগুলো মুছতে My Computer-এ মাউস রেখে ডান বাটন ক্লিক করে Manage অপশনে ক্লিক করুন। এখন System Tools/Event Viewer/Application অপশন নির্বাচিত করুন। লক্ষ করুন, ডান পাশে অনেক Event-এর তালিকা দেখা যাচ্ছে।
এই সবগুলো ফাইল মুছতে ওপরের মেনুবার থেকে Action/Clear All Events নির্বাচন করুন। এখন এই ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে No-তে ক্লিক করুন, Yes ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈরি হবে। একই নিয়মে System Tools/Event Viewer/Application-এ গিয়ে System ও Security ফাইল মুছে ফেলুন।