Thursday, March 15, 2012

বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ বাংলাদেশে

এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে হালকা ল্যাপটপ হলো তোশিবার তৈরি প্রোটিজি ৮৩০ আলট্রাবুক। এর ওজন মাত্র ১.১২ কেজি। ১৫.৯ মিলিমিটার পুরুত্বের এই ল্যাপটপটি এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। অবশ্য দেশের বাজারে এর দাম একটু বেশিই পড়বে। দেড় লাখ টাকা দামের এ ল্যাপটপটিই এখন দেশের বাজারে সবচেয়ে দামি ল্যাপটপ। ভারতের বাজারে এর দাম ৯৬ হাজার ২৯০ রুপি।

প্রোটিজি ৮৩০ মডেলের এ ল্যাপটপটিতে রয়েছে ইনটেল কোর আই সেভেন টার্বো বুস্ট প্রসেসর, উইন্ডোজ ৭ প্রফেশনাল সংস্করণ, ৬ গিগাবাইট ডিডিআর৩ র্যাম; যা ৮ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এ ছাড়া এতে রয়েছে ১২৮ গিগাবাইটের সলিড স্ট্রেট ড্রাইভ, ১৩.৩ ইঞ্চি হাই-ডেফিনিশন এলইডি ডিসপ্লে, ম্যাগনেশিয়াম সিলভার বডি ও ৪ মেগাবাইট ক্যাশ মেমোরি। ল্যাপটপটি কিনলে ৩ বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে বলেও তাদের ওয়েবসাইটে জানিয়েছে তোশিবা।
এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে আসার পরপরই দেশের বাজারে এসেছে এ মডেলের ল্যাপটপটি। দেশের করপোরেট ব্যক্তিদের লক্ষ্য করেই দামি এই ল্যাপটপটি আমদানি করা হয়েছে।