Wednesday, March 21, 2012

সবচেয়ে হালকা ‘পেন ড্রাইভ’ বাংলাদেশে

অ্যাপাসারের দাবি, তাদের তৈরি অ্যাপাসার এএইচ৩৫০ ইউএসবি ৩.০ ফ্ল্যাশ ড্রাইভই বিশ্বের সবচেয়ে হালকা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। কারণ, এ সুদৃশ্য পণ্যটি ওজনে খুবই হালকা। ছোট আকারের এই ফ্ল্যাশ ড্রাইভের তথ্য স্থানান্তরের গতি সেকেন্ড-প্রতি সর্বোচ্চ ৬০ মেগাবাইট ও ব্যান্ডউইথ স্থানান্তরের গতি প্রতি সেকেন্ডে ৫ গিগাবাইট পর্যন্ত। অ্যাপাসার এএইচ৩৫০ ফ্ল্যাশ ড্রাইভ এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে।
৮ গিগাবাইট ও ১৬ গিগাবাইট দুটি মডেলে পাওয়া যাবে এ পণ্যটি।
সাড়ে সাত মিলিমিটার পুরু ও আট গ্রাম ওজনের এ পেনড্রাইভ বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ৮ গিগাবাইট মডেলের দাম পড়বে এক হাজার ২৫০ টাকা ও ১৬ গিগাবাইট মডেলের দাম পড়বে এক হাজার ৮০০ টাকা।
এএইচ৩৫০ মডেলের এই ফ্ল্যাশ ড্রাইভের ক্যাপ হারানোর আশঙ্কা দূর করতে একটি ‘সাইড-পুশ কি’ রয়েছে। এ ছাড়া তথ্য সুরক্ষায় পাসওয়ার্ড দেওয়ার একটি বিনা মূল্যের সফটওয়্যারও রয়েছে।