ভারতের লোকসভায় ১৪ মার্চ বুধবার তথ্য ও যোগাযোগমন্ত্রী শচীন পাইলট গত তিন মাসে ১১২টি সরকারি ওয়েবসাইট হ্যাক হওয়ার কথা স্বীকার করেছেন।
শচীন পাইলটের তথ্য অনুসারে ১১২টি ওয়েবসাইটের মধ্যে ভারত সঞ্চার নিগম লিমিটেড, প্ল্যানিং কমিশন অ্যান্ড মিনিস্ট্রি অব ফাইনান্সের মতো ওয়েবসাইট রয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
শচীন পাইলটের তথ্য অনুসারে ১১২টি ওয়েবসাইটের মধ্যে ভারত সঞ্চার নিগম লিমিটেড, প্ল্যানিং কমিশন অ্যান্ড মিনিস্ট্রি অব ফাইনান্সের মতো ওয়েবসাইট রয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এ ছাড়া টেলিকম অপারেটর বিএসএনএলেও ওয়েবসাইট ছাড়া বিভিন্ন প্রদেশের ওয়েবসাইট হ্যাকের একটি লিখিত বিবৃতি মন্ত্রী লোকসভায় জমা দিয়েছেন।
ভারতের সরকারি ওয়েবসাইটের দুর্বলতার সুযোগেই এ হ্যাকিং হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রযুক্তি বিশ্লেষকেরা।