প্লেস্টেশন ৩, এক্সবক্স ৩৬০ ও নিনটেনডো উয়ি প্ল্যাটফর্মের জন্য ‘এপিক মিকি’ ভিডিও গেমটির সিক্যুয়েল আনার ঘোষণা দিয়েছে ডিজনি। থ্রিডি প্ল্যাটফর্মের জন্য এপিক মিকির একাধিক সিক্যুয়েল তৈরি হচ্ছে বলেই জানিয়েছে ডিজনি। এর একটি সংস্করণের নাম হবে ‘এপিক মিকি ২: দ্য পাওয়ার অব টু’ আর অপরটির নাম ‘এপিক মিকি: দ্য পাওয়ার অব ইলিউশান’।
সম্পূর্ণ নতুন কাহিনি ও রোমাঞ্চে ভরা থ্রিডি সংস্করণের মিকি মাউসকে নিনটেনডোর থ্রিডি প্ল্যাটফর্মের জন্য নাম দেয়া হবে ‘এপিক মিকি: দ্য পাওয়ার অব ইলিউশান’। কোনো হ্যান্ডহেল্ড প্ল্যাটফর্মের জন্য এটাই হবে মিকি মাউসের থ্রিডি সংস্করণের প্রথম সিরিজ।
‘এপিক মিকি’ সংস্করণটির পর ডিজনি নতুন আরেকটি সংস্করণ আনতে পারে এমনটাই ধারণা করছিলেন গেম বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা সঠিক প্রমাণ করে থ্রিডি সংস্করণের মিকি মাউসের জন্য আরও একটি সংস্করণ তৈরি করছে প্রতিষ্ঠানটি। ‘এপিক মিকি ২: দ্য পাওয়ার অব টু’ নামের গেমটি মাল্টিপ্লেয়ার অপশনেও খেলা যাবে।
এ ছাড়া থ্রিডির জন্য আলাদা আরও একটি সংস্করণ তৈরি হচ্ছে বলেই জানা গেছে। মিকি মাউসের এ থ্রিডি সংস্করণটি তৈরি করছে ড্রিমরিফট।