Sunday, March 25, 2012

আসছে ৪.৬ ইঞ্চি রেটিনা ডিসপ্লের আইফোন ৫!


অ্যাপলের তৈরি নতুন সংস্করণের আইফোনে ৪.৬ ইঞ্চি মাপের রেটিনা ডিসপ্লে ব্যবহূত হতে পারে। দক্ষিণ কোরিয়ার একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে। নতুন সংস্করণের এ আইফোনের নাম হতে পারে `আইফোন ৫'।

অ্যাপল সম্প্রতি নতুন একটি আইপ্যাডের নতুন সংস্করণ এনেছে।
কিন্তু এ সংস্করণটির জন্য নির্দষ্টি কোনো নাম ঠিক না করে একে কেবল `দ্য নিউ আইপ্যাড' উলে্লখ করেছে। আইফোনের ক্ষেত্রেও এমনটা করতে পারে বলেই গুজব রটেছে।
নিউ আইপ্যাডে ব্যবহূত রেটিনা ডিসপ্লের মতে আইফোনেও ৪.৬ ইঞ্চি মাপের রেটিনা ডিসপ্লে জুড়ে দিতে পারে। বর্তমানে আইফোন ৪ ও আইফোন ৪এস সংস্করণ দুটি বাজারে রয়েছে। এ দুটি ডিভাইসের ক্ষেত্রেই স্ক্রিনের মাপ সাড়ে ৩ ইঞ্চি। এতে ৯৬০ x ৬৪০ পিক্সেলের ডিসপে্ল রয়েছে। রেটিনা ডিসপ্লের সুবিধা হচ্ছে পিক্সেল দেখা যায় না বিধায় স্পষ্ট ছবি দেখা সম্ভব হয়।