ওয়েব জায়ান্ট গুগলের সার্চ ইঞ্জিনে পরিবর্তন আসছে শিগগিরই। গুগল তাদের সার্চ ইঞ্জিনের এ পরিবর্তনকে বলছে ‘নেক্সট জেনারেশন অব সার্চ’। গুগল সার্চের কর্মকর্তা অমিত সিংঘালের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি এ তথ্য দিয়েছে।
অমিত সিংঘাল জানিয়েছেন, সার্চ ইঞ্জিনের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন আনার জন্য কাজ করছে গুগল।
নতুন প্রযুক্তির সঙ্গে গুগল সার্চকে মানিয়ে নিতেই এ পরিবর্তন আনবে গুগল। মানুষ বর্তমান বিশ্বকে যেভাবে অনুধাবন করে গুগলের নতুন সার্চ ইঞ্জিনকে, সেভাবেই তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।অমিত সিংঘাল জানিয়েছেন, সার্চ ইঞ্জিনের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন আনার জন্য কাজ করছে গুগল।
অমিত সিংঘাল আরও জানিয়েছেন, নতুন সার্চ ইঞ্জিনের জন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া না হলেও আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো এ পরিবর্তন আনা হবে।
জানা গেছে, বর্তমানে কিওয়ার্ডভিত্তিক সার্চের পরিবর্তে আনুষঙ্গিক আরও সার্চ রেজাল্ট দেখাতে ‘সিমানটেক সার্চ’ নামে নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে গুগল। সিমানটেক সার্চ প্রযুক্তিতে ব্যক্তি, স্থান ও ঘটনার সঙ্গে সংগতিপূর্ণ সার্চ রেজাল্ট দেখা যাবে। এ ছাড়া এতে ম্যাপ ব্যবহারের সুবিধাও থাকবে। নতুন সার্চ ইঞ্জিনের জন্য গুগল তাদের সার্চ রেজাল্টের নতুন কাঠামো স্তর তৈরিতেও কাজ করছে।