অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক সানফ্রান্সিসকোতে ৭ মার্চের অনুষ্ঠানে নতুন সংস্করণের আইপ্যাডের পাশাপাশি নতুন একটি টেলিভিশন সেট টপ-বক্সও উন্মোচন করেছেন। সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।
নতুন এ টেলিভিশন সেট টপ-বক্স দেখতে অ্যাপলের পুরোনো মডেলের মতোই। তবে নতুন এ বক্সে যুক্ত হয়েছে আইটিউনস স্টোর থেকে ছবি ডাউনলোড করে ১০৮০ পিক্সেলে ছবিটি দেখার সুবিধা, ১০৮ পিক্সেলের ইউজার ইন্টারফেস, আইক্লাউড সুবিধা, এক কোরের এ৫ চিপ ও ১০৮০ পিক্সেলের আউটপুট সুবিধা।

নতুন সংস্করণের এ হার্ডওয়্যারটির দাম ৯৯ ডলার। ১৬ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে ডিভাইসটি।