Monday, March 26, 2012

গিগাবাইটের গ্রাফিক্স কার্ড বাজারে

গিগাবাইট ব্রান্ডের জিটিএক্স ৫৬০ মডেলের শক্তিশালী গ্রাফিকস কার্ড বাজারে পাওয়া যাচ্ছে। এ গ্রাফিক্স কার্ডে রয়েছে ২৫৬ বিট মেমোরি ইন্টারফেস, ডুয়াল লিংক ডিভিআইসহ আরও অনেক সুবিধা। যারা কম্পিউটারে গ্রাফিকস ডিজাইনের কাজ ও গেম খেলেন তাদের জন্য এই কার্ডটি অত্যন্ত কার্যকর।

কার্ডটি ব্যবহারের জন্য কম্পিউটারে কমপক্ষে ৫০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই ও ৬ পিনের এক্সটার্নাল পাওয়ার কানেক্টর প্রয়োজন হবে। গ্রাফিকস কার্ডটির বর্তমান বাজারমূল্য ২২ হাজার টাকা।