জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক বিশ্বের বৃহত্তম হাই ডেফিনেশন থ্রিডি প্লাজমা ডিসপ্লে তৈরি করেছে। ১৫২ ইঞ্চি মাপের এ টেলিভিশন সম্প্রতি বাজারে এসেছে। লন্ডনের বিখ্যাত পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান হ্যারোডস ১৫২ ইঞ্চি মাপের এ টেলিভিশন বিক্রি করছে ৬ লাখ পাউন্ডে।
চশমা ছাড়াই থ্রিডি ছবি দেখার উপযোগী বিশাল এ টেলিভিশনের প্রোটোটাইপ ২০১০ সালে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) দেখিয়েছিল। এ টেলিভিশন ৪০৯৬ x ২১৬০ রেজুলিউশনে ছবি দেখাতে সক্ষম।
টেলিগ্রাফ অনলাইন এক খবরে জানিয়েছে, লন্ডনে অবস্থিত হ্যারোডস তাদের নতুন প্রযুক্তি-পণ্য বিক্রির জন্য আলাদা বিভাগ চালু করেছে ১৫ মার্চ বৃহস্পতিবার। সেখানেই পাওয়া যাচ্ছে ১৫২ ইঞ্চি মাপের প্যানাসনিকের তৈরি বিশাল এ টেলিভিশন। টেলিভিশন ছাড়াও হ্যারোডসের এ প্রযুক্তি বিভাগ থেকে ব্ল্যাকবেরি, ফুজি ফিল্ম, লাওয়ির বিভিন্ন পণ্যসহ বিলাসবহুল বিভিন্ন প্রযুক্তি-সামগ্রী কেনা যাবে।