Friday, March 23, 2012

বাস্তবে আসছে অ্যাংরি বার্ড থিম পার্ক

সম্প্রতি ফিনল্যান্ডের মোবাইল গেম-নির্মাতা রোভিও এবং প্লেগ্রাউন্ড ইকুইপমেন্ট স্পেশালিস্ট ল্যাপেস্ট গ্রুপ মিলে অ্যাংরি বার্ড থিমের পার্ক তৈরির এক পরিকল্পনা হাতে নিয়েছে। এ পার্কে অ্যাংরি বার্ড খেলা ও অ্যাংরি বার্ডের অনুকরণে মজা করার সুযোগ থাকবে। এক খবরে বিবিসি জানিয়েছে, অ্যাংরি বার্ড পার্ক প্রথমে ফিনল্যান্ডে তৈরি হবে। এরপর যুক্তরাজ্যসহ বিশ্বের অন্যান্য দেশেও তৈরি হবে এ পার্ক।

চীনে বর্তমানে অনুমোদনহীন অ্যাংরি বার্ড থিম পার্ক থাকলেও এই প্রথম আনুষ্ঠানিকভাবে নিজস্ব পার্ক স্থাপনের পরিকল্পনা করেছে রোভিও।
অ্যাংরি বার্ড গেমটিতে ডিমচোর শূকর ছানার সঙ্গে লড়তে হয়। ২০০৯ সালে গেমটি আইফোনে আসার পর থেকে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। অ্যাপলের অপারেটিং সিস্টেম ছাড়াও গেমটি সিমবিয়ান, উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসে খেলা যায়। ২০১১ সালে আইফোন অ্যাপ্লিকেশন হিসেবে শীর্ষে ছিল এ গেমটি।