বাজারে এসেছে ইনটেলের দ্বিতীয় প্রজন্মের প্রসেসরযুক্ত ফুজিৎসু এলএইচ ৫৩১ মডেলের বিদ্যুৎসাশ্রয়ী লাইফবুক। এটি বাজারের অন্যান্য ল্যাপটপের তুলনায় ৩০ শতাংশ বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব। ২ গিগাহার্টজের প্রসেসর লাইফবুকটিতে রয়েছে ইনটেল এইচডি গ্রাফিকস ৩০০০, ৫০০ জিবি হার্ডডিস্ক, ২ জিবি ডিডিআর থ্রি র্যাম-সুবিধা।
১৪.১ ইঞ্চি মাপের এলইডি ডিসপ্লেযুক্ত লাইফবুকটির দাম পড়বে ৪০ হাজার ১৫০টাকা।লাইফবুকটিতে রয়েছে ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লুটুথ, ওয়াইফাই, গিগাবাইট ল্যান কার্ড এইচডিএমআই, কার্ড রিডার ব্যবহারের সুবিধা। বাড়তি সুবিধা হিসেবে রয়েছে পানিরোধক কি-বোর্ড এবং চারটি ইউএসবি পোর্ট। লাইফবুকটি চার ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেয়। ফুজিৎসু লাইফবুকের একমাত্র পরিবেশক কম্পিউটার সোর্স প্রতিটি এলএইচ৫৩১ ডুয়ালকোর লাইফবুকে দিচ্ছে এক বছরের বিক্রয়োত্তর সেবা ও একটি ফ্রি ফুজিৎসু ক্যারিকেস।