আইপড ন্যানো আদলের একটি স্মার্ট ওয়াচ তৈরি করছে জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর এ হাতঘড়িটিতে ছোট আকারের একটি টাচস্ক্রিন যুক্ত রয়েছে। ব্লুটুথের মাধ্যমে এ ঘড়িটি থেকে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।
চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে বা বৈজ্ঞানিক কল্পকাহিনিতে ঘড়ির সাহায্যে যোগাযোগের বিষয়টি দেখানো হয়। অনেকটা সিনেমায় দেখানো ঘড়ির মতোই কাজ করতে সক্ষম হবে সনির এই স্মার্ট ওয়াচ।