জেমস বন্ড আদলের হাতঘড়ি তৈরিতে কাজ করছেন কিকস্টারটারের একদল উদ্যোক্তা। `পেবল' নামের এ স্মার্টওয়াচ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অপারেটিং সিস্টেমই সমর্থন করবে। আইপড ন্যানো আদলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত একটি স্মার্ট ওয়াচ তৈরি করছে জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি।
খবর রটেছে, অ্যাপলও তাদের আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টওয়াচ তৈরি করতে পারে। সনি ও অ্যাপল আলাদা আলাদা ডিভাইস নিয়ে কাজ করলেও একই ডিভাইসে দুই ধরনের অপারেটিং সিস্টেম সমর্থন করবে পেবল। উল্লেখ্য, কিকস্টারটার হচ্ছে কোনো উদ্যোগের জন্য ফান্ড তৈরির প্ল্যাটফর্ম।পেবল স্মার্ট ওয়াচটি হবে হালকা-পাতলা কারণ এতে ছোট আকারের একটি ই-পেপার টাচস্ক্রিন যুক্ত হবে। ব্লুটুথের মাধ্যমে এ ঘড়িটি থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস-চালিত স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।
উদ্যোক্তাদের দাবি, চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে বা বৈজ্ঞানিক কল্পকাহিনিতে ঘড়ির সাহায্যে যোগাযোগের বিষয়টি দেখানো হয়। অনেকটা সিনেমায় দেখানো ঘড়ির মতোই কাজ করতে সক্ষম হবে পেবল।
ব্লুটুথ ব্যবহারের মাধ্যমে এ ঘড়িটিতে বিভিন্ন অ্যাপি্লকেশন কাস্টমাইজ করা যাবে। ঘড়িটিতে রয়েছে বল্টি ইন এক্সেলোমিটার, ভাইব্রেটিং মোটর, এআরএমের তৈরি শক্তিশালী মাইক্রোপ্রসেসর। এর ব্যাটারির আয়ু হবে সাত দিন। পেবল ঘড়ির দাম পড়বে ১৫০ ডলার।