বিশ্বের অন্যতম মোবাইল ফোন নির্মাতা নকিয়ার নতুন স্মার্টফোন লুমিয়া ৯০০ মডেলে `বাগ' বা ত্রুটি ধরা পড়েছে।
লুমিয়া ৯০০ মডেলের মোবাইল ফোনটি নকিয়া বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখিয়েছিল। নকিয়ার বরাতে রয়টার্স জানিয়েছে, সম্প্রতি খঁুজে পাওয়া সফটওয়্যার বাগটি তথ্য পাচার করে। এ বাগটি দূর করতে শিগগিরই সফটওয়্যার আপডেট করার কথা জানিয়েছে নকিয়া কর্তৃপক্ষ।

নকিয়ার লুমিয়া ফোনটি মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমনির্ভর। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের বাজারে এসেছে। মোবাইল ফোন ক্যারিয়ারের সঙ্গে চুক্তিতে দাম পড়ছে ১০০ ডলার। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত ৪.৩ ইঞ্চি ডিসপে্লর এই উইন্ডোজ ফোনে রয়েছে কার্ল জেইস লেন্সের ৮ মেগাপিক্সেল ক্যামেরা, যা দিয়ে ৭২০ পিক্সেল মানের ভিডিও ধারণ করা যায়। এর সঙ্গে আরও রয়েছে একটি ১ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ১.৪ গিগাহার্টজ স্করপিয়ন প্রসেসরের এই ডিভাইসে রয়েছে ১৬ গিগাবাইট বল্টি-ইন স্টোরেজ এবং ৫১২ মেগাবাইট র্যাম। থ্রিজি, এজ/জিপিআরএস, ওয়াই-ফাই, এলটিই, ব্লটুথ ৪.০ এবং এনএফসি সুবিধাও রয়েছে নকিয়া লুমিয়া ৯০০-তে।
স্মার্টফোনের বাজারে নকিয়া লুমিয়া ৯০০ মডেলটি নকিয়াকে আবারও ঘুরে দঁাড়াতে সাহায্য করবে বলেই আশা করছে নকিয়া ও মাইক্রোসফট। তবে শুরুতেই বাগের শিকার হয়ে একদফা হঁোচট খেল নকিয়া