Monday, April 23, 2012

ফিলিপসের বাতি চলবে ২০ বছর!

ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফিলিপ্স সম্প্রতি এলইডি (লাইট-এমিটিং ডায়োডস) প্রযুক্তির বৈদ্যুতিক বাতি তৈরি করেছে। ফিলিপেসর দাবি, এই বাতি ২০ বছর ধরে চলবে। ৬০ ডলার দামের এই বৈদ্যুতিক বাতি ২২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে।

ফিলিপেসর এই এলইডি বৈদ্যুতিক বাতি পরিবেশবান্ধব এবং বর্তমানে বাজারে থাকা বৈদ্যুতিক বাতির তুলনায় এটি ৮৩ শতাংশ বিদ্যুত্সাশ্রয়ী।
ফিলিপেসর বরাতে এক খবরে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এনার্জি ডিপার্টমেন্টের ব্রাইট টুমরো নামের প্রতিযোগিতায় সেরা নকশার পুরস্কার জিতেছিল এই বাতি। শক্তিসাশ্রয়ী এই বাতি বর্তমানে বাজারে থাকা ৬০ ওয়াটের ইনক্যান্ডিসেন্ট বৈদ্যুতিক বাতির বিকল্প হবে। প্রায় দেড় বছর পরীক্ষার পর এই বাতি বাজারে ছাড়া হচ্ছে বলেই ফিলিপেসর পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে ৪০ ওয়াটের ওপরে সনাতন ইনক্যান্ডিসেন্ট বৈদ্যুতিক বাতি তৈরি নিষিদ্ধ হতে যাচ্ছে।