Wednesday, April 4, 2012

আকাশপ্রেমীদের জন্য ক্যাননের উপহার

যাঁরা রাতের আকাশের সুন্দর দৃশ্য ডিএসএলআর ক্যামেরায় বন্দী করতে চান আকাশপ্রেমী সে আলোকচিত্রীদের জন্যই ক্যানন তৈরি করেছে নতুন মডেলের ক্যামেরা। ‘অ্যাস্ট্রোফটোগ্রাফি’ উত্সাহীদের জন্য ক্যাননের এই ক্যামেরার মডেলটি হচ্ছে, ‘ইওএস ৬০ ডিএ’ ডিজিটাল এসএলআর।
এটি অনেকটাই ক্যানন ‘ইওএস ৬০ডি’-এর মতো; তবে ৬০ডির সঙ্গে এর পার্থক্য হচ্ছে ৬০ডিএ-তে ইনফ্রারেড ফিল্টারকে এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে হাইড্রোজেন আলফা লাইটকে তা আটকাতে পারে। ফলে অন্যান্য ডিএসএলআর ক্যামেরার তুলনায় এই ক্যামেরায় আকাশের চমত্কার ছবি পাওয়া সম্ভব।
২০০৫ সালে ‘ইওএস২০ডিএ’ মডেলের প্রথম অ্যাস্ট্রোগ্রাফির ক্যামেরা এনেছিল ক্যানন। এর সাত বছর পর ইওএস ৬০ডিএ আনছে ক্যানন। ১৮ মেগাপিক্সেলের এ ক্যামেরার আইএসও হবে ৬ হাজার ৪০০; যা ১২ হাজার ৮০০ পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। সামনের মাসেই নতুন এই ক্যামেরা বাজারে আনতে পারে ক্যানন। দাম পড়বে প্রায় ১ হাজার ৫০০ ডলার।