Monday, April 23, 2012

সর্বাধিক মোবাইল খোয়ানোর শহর!

পৃথিবীর সব শহরের মধ্যে সবচেয়ে বেশি মোবাইল ফোন খোয়া যায় কোন শহরে? উত্তর হচ্ছে—যুক্তরাজ্যের ম্যানচেস্টার ও অস্ট্রেলিয়ার সিডনি। সম্প্রতি মোবাইল নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান লুকআউট পরিচালিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে।
গড়ে প্রতিদিন সারা বিশ্বে যতগুলো মোবাইল খোয়া যায়, তার আর্থিক মূল্য ৭০ লাখ ডলার।
২০১১ সালে শুধু সিডনিতেই আর্থিক হিসেবে ৪০ লাখ ডলারের মোবাইল ফোন খোয়া গেছে। এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
জরিপের হিসাবে রাখা হয়েছে হারিয়ে ফেলা বা চুরি যাওয়া মোবাইল ফোন। ‘মোবাইল লস্ট অ্যান্ড ফাউন্ড’ নামের এক জরিপে দেখা গেছে, সিডনির লোকেরা কফি শপ, চার্চ ও গাড়ি মেরামতের দোকানে সবচেয়ে বেশি মোবাইল ফোন হারায়; প্রতি দুই বছরে গড়ে অন্তত একটি করে।
প্রায় দেড় কোটি ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করে লুকআউট জানিয়েছে, সময় ধরে হিসাব করে দেখা গেছে রাত নয়টা থেকে পরবর্তী সময়ে বেশির ভাগ মোবাইল চুরি হয় বা হারিয়ে যায়।