এইচপি ব্র্যান্ডের ৫২০-১০৮৮ডি মডেলের অল ইন ওয়ান পিসি এখন বাজারে পাওয়া যাচ্ছে। ইনটেল সেকেন্ড জেনারেশন কোর আই ফাইভ ২৪০০এস প্রসেসর চালিত টাচ প্রযুক্তির এই কম্পিউটারে রয়েছে ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, এক টেরাবাইট হার্ডডিস্ক সুবিধা।
২৩ ইঞ্চি এলইডি ডিসপ্লের এই অল ইন ওয়ান পিসিতে সুবিধা হিসেবে আরও রয়েছে এএমডি রেডিয়ন এইচডি ৬৪৫০ মডেলের ১ গিগাবাইট ডিডিআর৩ গ্রাফিক্স কার্ড, এইচডি ওয়েবক্যাম, মিডিয়া কার্ড রিডার, স্লিম স্লট ব্লু-রে কম্বো ড্রাইভ, এইচপি ওয়্যারলেস ল্যান, ডোঙ্গল সহ এইচপি ওয়্যারলেস মাউস এবং উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম।
কম্পিউটারটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর বিল্ট ইন বিটস অডিও প্রযুক্তি। এই প্রযুক্তি থাকায় প্রফেশনাল কাজের পাশাপাশি বিনোদনের জন্যও বিশেষ মাধ্যম হতে পারে দ্রুতগতির প্রসেসিং ক্ষমতার এই অল ইন ওয়ান কম্পিউটারটি।
এইচপির অল ইন ওয়ান কম্পিউটারটি কিনতে খরচ পড়বে ৯৮ হাজার টাকা। এই কম্পিউটারটি বাংলাদেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।