বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ওপর নাখোশ হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মাধুরীর বিরুদ্ধে নানা কটূক্তি করছেন মহারাষ্ট্রের রাজনীতিবিদেরাও।
দিন কয়েক আগে মহারাষ্ট্র সরকার আয়োজিত একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হননি মাধুরী। শুধু তা-ই নয়, সম্প্রতি মহারাষ্ট্র পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন এই তারকা।
এর পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, এ কাজের জন্য যে পারিশ্রমিক হেঁকে ছিলেন সেটা না পাওয়াতেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেননি মাধুরী।দিন কয়েক আগে মহারাষ্ট্র সরকার আয়োজিত একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হননি মাধুরী। শুধু তা-ই নয়, সম্প্রতি মহারাষ্ট্র পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন এই তারকা।
এ প্রসঙ্গে শিল্পমন্ত্রী নারায়ণ রেনের ছেলে নিতেশ রেনে টুইটার বার্তায় লিখেছেন, ‘মহারাষ্ট্র পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য অনেক বেশি পারিশ্রমিক দাবি করেছেন মাধুরী। অথচ এই মহারাষ্ট্রের মাটিতেই রয়েছে তাঁর শেকড়। মাধুরীর এমন আচরণ সত্যিই লজ্জাজনক।’ জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
মহারাষ্ট্র সরকার আয়োজিত চলচ্চিত্র-বিষয়ক পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাধুরী অনুপস্থিত থাকায় তাঁকে উদ্দেশ করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, ‘এটা রাষ্ট্রীয় সম্মাননা। মহারাষ্ট্রের ১১ কোটি নাগরিক তাদের ভালোবাসা জানাতে চেয়েছিল। কিন্তু কিছু কিছু তারকার হাতে রাষ্ট্রীয় সম্মাননা নেওয়ার মতো সময় নেই। অথচ দুই দিন আগেই অন্য একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ঠিকই হাজির হওয়ার সময় ছিল।’
এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পর্যটন মন্ত্রণালয়ের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া—অতিথি দেব ভাবা’ প্রচারণার সঙ্গে যুক্ত রয়েছেন আমির খান। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে কাজটি করছেন তিনি।