Saturday, May 19, 2012

এক চাকার হোন্ডা !

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটর কোম্পানি সম্প্রতি হাতলবিহীন এক চাকার গাড়ি তৈরি করছে।
হোন্ডার এক চাকার হাতলবিহীন গাড়ি ব্যস্ত রাস্তায় চলার জন্য তৈরি করেনি প্রতিষ্ঠানটি। রোবটিক প্রযুক্তির এই গাড়িটির নাম রেখেছে ইউনি-কাব ইউনিসাইকেল। এক খবরে জানিয়েছে ডেইলি মেইল। এ গাড়িটি ইনডোরে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি।

ইউনি-কাব ইউনিসাইকেলের একটি মাত্র সিটে বসে ঘণ্টায় ৩.৭ মাইল গতিতে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায়। গাড়িটি ভঁাজ করে ব্যাগের মধ্যে বহন করা সম্ভব। ব্যাটারি-চালিত গাড়িটির চালক শরীর নাড়িয়ে ইচ্ছানুসারে এর দিক পরিবর্তন করতে পারবেন। গাড়িটি থামানোর জন্য কেবল পা নিচে রাখলেই হবে। ২২ পাউন্ড ওজনের এই গাড়িটি অবশ্য এখনই বাজারে ছাড়ছে না এর নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা।