Tuesday, March 20, 2012

এইচপির ‘বিনোদন’ ল্যাপটপ

হিউলেট-প্যাকার্ডের (এইচপি) তৈরি প্যাভিলিয়ন ডিভি৭ সিরিজের নোটবুকগুলো বিনোদনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে বলেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশস্ত স্ক্রিনের এ নোটবুকের আরেকটি বিশেষত্ব হচ্ছে, এতে হাই-ডেফিনেশন (এইচডি) ভিডিও দেখা সম্ভব। নোটবুকটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। নোটবুকটির দাম পড়বে এক লাখ ৪২ হাজার টাকা।

এইচপি প্যাভিলিয়ন ডিভি৭ সিরিজের নোটবুকটিতে রয়েছে ইনটেল কোর আই ৭ প্রসেসর, ৮ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, যা ১৬ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব, ২ টেরাবাইট হার্ডডিস্ক ও এটিআই ব্র্যান্ডের ৭৬৯০ মডেলের ২ গিগাবাইট ডেডিকেটেড গ্রাফিকস কার্ড। এ ছাড়াও ১৭.৩ ইঞ্চি মাপের এলইডি ডিসপ্লেযুক্ত নোটবুকটিতে ফিচার হিসেবে আরও থাকছে ব্লুর ডিস্ক, বিটস অডিও এবং ওয়াই-ফাই সুবিধা।
বিনোদন ও গেম খেলার জন্য বিশেষভাবে উপযোগী এ ল্যাপটপটি সম্প্রতি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।